মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়নের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র আয়োজিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং স্বাস্থ্য সহকারী মো. এজাজুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগন ট্রাইফয়েড ভ্যাকসিন বিনামুল্যে পাবে। স্থানীয় ইপিআই সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই ভ্যাকসিন দেওয়া হবে। এ জন্য শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ এবং রেজিস্ট্রেশন করতে হবে ভিএএক্্রইপিআই. গভ.বিডি দিয়ে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনসহ ৪০ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।







