মীর আনোয়ার হোসেন টুটুল,
সচেতন নাগরিকের অঙ্গিকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা এ শ্লাগানে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের ১২ টি উপজেলায় ১ হাজার ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সকালে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে একটি কৃষ্ণচুড়া, একটি জারুল ও একটি সোনালু গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসুচীর উদ্ধোধন করা হয়। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম জানান, মির্জাপুর উপজেলাসহ টাঙ্গাইলেল ১২ টি উপজেলার ১ হাজার ৬৮ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সকল সরকারি অফিস প্রাঙ্গনে একযোগে একটি কৃষ্ণচুড়া, একটি জারুল ও একটি সোনালু গাছ রোপন করা হয়। এর আগে ৯গ ২৫ জুন একটি শিশু একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম এই শ্লোগানে জেলার এক হাজার ৬২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বৃক্ষরোপন করা হয়। তিনি বলেন জেলা প্রশাসক শরীফা হকের প্রচেষ্টায় জেলাকে প্রকৃতিক সৌন্দর্য শোভিত উন্নীত করার পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে বিকশিত করাই আমাদের প্রত্যাশা।







