মির্জাপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা পুরষ্কার বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
অভয়াশ্রম গড়ে তুলি, দেশীয় মাছে দেশ ভরি- এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস সপ্তাহ পালিত হয়েছে। আজ ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার অফিসের উদ্যোগে সকালে র‌্যালি বের হয়।। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ছারহা নাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এ সময় এসিল্যান্ড মাসুদুর রহমান ও প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *