দেড় যুগ পর টাঙ্গাইলের মির্জাপুরে ৯ কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন

মীর আনোয়ার হোসেন টুটুল
দেড় যুগ পর টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজসহ ৯ কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি করা হয়েছে মারুফ ইসলামকে এবং সাধারণ সম্পাদক রাখা হয়েছে আজমান আলীকে । আগামী ২১ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মারুফ ইসলাম এবং সাধারণ সম্পাদক আজমান আলী জানিয়েছেন।
আজ সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আবায়ক আরিফুল ইসলাম স্বপন জানান, গতকাল রবিবার (২৪ আগস্ট) টাঙ্গাইল জেলা শাখা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোর শুভ এবং সদস্য সচিব এম এ বাতেন স্বাক্ষরিত দলীয় প্যাডে মির্জাপুর উপজেলার ৯ কলেজের ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রদলের নতুন কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি জুবায়েদ হোসেন জয়, সহসভাপতি শাহিনুর সোহান, ইয়ামিন হৃদয়, সিফাদ আহমেদ, জিহাদ মিয়া, শাওন ও আমিনুর মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মিলি সিকদার, যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক তানবীর সরকার, সুজন সিকদার, সীমান্ত দাস, সাইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক সোনালী আক্তার মায়া ও শাওন সিকদার জনি, দপ্তর সম্পাদক রেদওয়ান ইসলাম রোহান, প্রচার সম্পাদক তানজিদ দেওয়ান, সহ প্রচার সম্পাদক ফয়সাল। এই কমিটিতে ১২ জন সদস্য রাখা হয়েছে।
উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সাসম্পাদক নাসির মিয়া, বংশাই স্কুল এন্ড কলেজের ছাত্রদলের সভাপতি সায়েম আহমেদ, সাধারণ সম্পাদক পলাশ, রাজাবাড়ি কলেজের ছাত্রদলের সভাপতি মিঠুন সিকদার, সাধারণ সম্পাদক সিয়াত আহমেদ, ভাওড়া স্কুল এন্ড কলেজের ছাত্রদলের সবাপতি রবিন আহমেদ, সাধারণ সম্পাদক জুবায়েল মিয়া, নতুন কহেলা কলেজের ছাত্রদলের সভাপতি জসিম মিয়া, সাধারণ সম্পাদক অন্নার্স, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের ছাত্রদলের সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, পাকুল্যা ছায়দার আলী কলেজের ছাত্রদলের সভাপতি আজমান হোসেন, সাধারণ সম্পাদক সাবিদ মিয়া এবং মির্জাপুর মহিলা কলেজের ছাত্রদলের সভাপতি সীমা আক্তার ও সাধারণ সম্পাদক রিতা আক্তার।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান হাবিব সিকদার বরেন, মির্জাপুরে দীর্ঘ দিন কলেজগুলোতে ছাত্রদলের কমিটি না থাকার কারনে শিক্ষার্থীরা নানা ভাবে বঞ্চনার শিকার হয়েছে। দেড় যুগ পর মির্জাপুর উপজেলার ৯ কলেজে একযোগে ছাত্রদলের কমিটি গঠন হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তায়নে ছাত্রদলের নতুন কমিটির প্রতিটি ইউনিটের সদস্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারবে ।
এদিকে দেড় যুগ পর ৯ কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ায় কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিনসহ দলের নেতৃবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *