মির্জাপুরে খোলা বাজারে ন্যায্য মুল্যে ওএমএসের আটা বিক্রি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুরে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খোলা বাজারের ডিলারের দোকানে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে নিম্ন আয়ের মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও ডিলারের দোকানে আটা নিতে না পেয়ে ক্ষুব্দ হয়ে শতশত নিম্ন আয়ের অসহায় পরিবার ফিরে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার কয়েকটি ডিলারের দোকানে খোঁজ নিয়ে এমন চিত্রই দেখা গেছে।
জানা গেছে, সরকার খাদ্য অধিদপ্তরের সহায়তায় মির্জাপুরে খেলা বাজারে জন প্রতি ৫ কেজি করে আটা (প্রতি কেজি আটা ২৪ টাকা দরে) নিম্ন আয়ের মানুসের মাধ্যে বিতরনের জন্য ডিলার নিয়োগ দিয়েছেন। একজন ডিলারকে প্রতি দিন ৫০০শ কেজি আটা খোলা বাজারে বিক্রির জন্য খাদ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হয়। কম মুল্যে আটা বিক্রির খবর এলাকায় ছড়িয়ে পরলে শতশত মানুষ ডিলারের দোকানে লাইনে ভিড় জমায়। মুহর্তের মধ্যে অল্প আটা মেষ হয়ে যায়। ফলে বিপাকে পরেন ডিলারগন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও অসহায় এসব পরিবার আটা না পেয়ে ক্ষুব্দ হয়ে ফিরে যাচ্ছে। পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের সাহাপাড়া বাবু বাজারের ডিলার মেসার্স কালি মেডিকেল ট্রেডার্সের ডিলার সমির বণিকের দোকানে গিয়ে দীর্ঘ লাইন। ডিলার সমির বণিক বলেন, ২৪ টাকা কেজি দরে ওএমএসের আটা বিক্রি সরকারের একটি মহতী উদ্যোগ। কিন্ত চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দরিদ্র ও অসহায় মানুষকে আটা দেওয়া যাচ্ছে না। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দারিয়ে থেকেও অনেকেই আটা না পেয়ে ফিরে যাচ্ছে। এ সময় পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আলী আযম সিদ্দিকী, উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা আব্দুল আলীম, ফারুক হোসেন, জাহিদুর রহমান জাহিদ, তোফাজ্জল হোসেন, সমদিপ বণিক, গোপাল সাহা, মিন্টু ঘোষসহ অনেকেই উপস্থিত ছিলেন। ডিলার সমির বণিকসহ অন্য ডিলারগন মির্জাপুরে ওএমএসের আটা সরবরাহ বাড়ানোর জোর দাবী জানান।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, সরকারি বিধিমোতাবেক ডিলারগনের মাঝে আটা সরবরাহ করা হয়েছে। ডিলারগন সপ্তাহে দুই দিন নিয়ম মাফিক নিম্ন আয়ের দরিদ্রদের মাঝে আটা বিক্রি করছে। সুষ্ঠু ভাবে আটা বিতরণ করা হচ্ছে কিনা উপজেলা প্রশাসন থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, মির্জাপুরে ডিলারের মাধ্যমে খেলা বাজারে ওএমএসের আটা বিক্রি হচ্ছে। খাদ্য অধিদপ্তর ও সরকারি ভাবে সরবরাহ কম। দরিদ্রদের মাঝে কম দামে যাতে আটা বিক্রি করা যায় সে জন্য সরবরাহ বাড়ানোর জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *