মির্জাপুরে শিক্ষকের বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন রাজাবাড়ি খন্দকার পাড়া গ্রামের শরীফ হোসেন ও তোফাজ্জল হোসেন মাষ্টারের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
আজ শনিবার ক্ষতিগ্রস্থ্য শরীফ হোসেন ও তোফাজ্জল মাষ্টার জানান, গতকাল শুক্রবার তীব্র গরমের মধ্যে তাদের বসত ঘরে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। মুহর্তের মধ্যে আগুন বসতঘরসহ চারপাশে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজনের সহায়তায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকার ও দলিলসহ কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিক ভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক ধারনা করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, খবর পাওয়া সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর সদস্যগন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ধারনা করা হচ্ছে তীব্র গরমের কারনে বৈদ্যুতিক সটশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা হতে পারে। বিষয়টি তারা স্থানীয় প্রশাসন, পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কতৃপক্ষের নিকট রিপোর্ট প্রদান করা হবে। বরাদ্ধ পেলে পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *