মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে জামুর্কি এলাকায় গরু ভর্তি একটি ট্রাক ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা মহাসড়ক বেরিকেট দিয়ে চালককে অস্্েরর মুখে জিম্মি ও মারপিট করে গরু ভর্তি ট্রাকটি ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ট্রাক ও গরুর মালিক মোকছেদ আলী বাদী হয়ে মির্জাপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন। মামলা নং ২১ তারিখ১২-৯-২০২৫।
আজ শুক্রবার রাতে মামলার বাদী ও ভাই ভাই ডেইরী ফার্মের মালিক মোকছেদ আলী জানান, গত বুধবার রাতে বগুড়া জেলার ধুনট থেকে আটটি গরু ভর্তি একটি ট্রাক চালক শরফি মিয়া নারায়নগঞ্জের রুপগঞ্জ যাচ্ছিল। রাত সারে ১২ টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি বাজারে উত্তর পাশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলে মহাসড়ক ব্যারিকেট দিয়ে ডাকাত দলের সদস্যরা ট্রাকটি গতিরোধ করে অস্্েরর মুখে চালককে মারপিট ও জিম্মি করে গরুসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায়। এ সময় মাহসড়কে টহলরত কোন পুলিশ না থাকায় ডাকাত দলের সদস্যরা গরু ভর্তি ট্রাক নিয়ে ঢাকার উদ্যেশে পালিয়ে যায়। আটটি গরুর মুল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।
এদিকে ট্রাকের চালক শরীফ মিয়া ঘটনাটি মালিক মোকছেদ আলীকে জানালে তিনি গরু ও ট্রাক উদ্ধারের জন্য মির্জাপুর থানা পুলিশের সহায়তা চান। আজ শুক্রবার এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা হয়েছে। এ ব্যাপারে মামলার বাদী মোকছেদ আলীর সঙ্গে রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার পর আজ শক্রবার রাতে ঢাকার উত্তরা থেকে টহল পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। ট্রাকে কোন গরু পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাতে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার পর ডাকাতি হওয়া ট্রাকটি আজ শুক্রবার রাতে উত্তরা এলাকা থেকে পরিত্যক্ত উদ্ধার হয়েছে। কিন্ত গরু উদ্ধার হয়নি। ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে কাজ করছেন পুলিশ।







