মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শারদীয়া দূর্গা পূজায় সর্বাধিক ২৫৮ মন্ডপে দুর্গা পুঁজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর ধুম। মন্ডপে মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রশাসন থেকে জানানো হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের ্রপশাসক এ বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মো. তারেক আজিজ জানিয়েছেন। তারা আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মির্জাপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশী মন্ডপ তৈরী হচ্ছে মির্জাপুরে। এ জন্য আইন-শৃঙ্গলার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মের লোকজন যাতে নির্বিগ্নে পূজা উদযাপান করতে পারেন সে জন্য প্রশাসন থেকে কঠোর নিরাপত্তার ব্যবহমকভসহ সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক বাবু প্রতথেস গোষ্মামী সংকর জানান, এ বছর মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নে ২৫৮ মন্ডপে শারদীয়া দুর্গা পুঁজা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বেশী মন্ডপ তৈরী হচ্ছে মির্জাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে। এখানে ৫৩ মন্ডবে অনুষ্ঠিত হবে পূজা দুর্গা পূজা। দ্বিতীয় অবস্থানে জামুর্কি ইউনিয়নে ৩৩ টি এবং তৃতয়ি ভাতগ্রাম ইউনিয়নে ৩২ টি মন্ডপে উৎসব মুখর আনন্দে মন্ডপ তৈরী হয়েছে। এছাড়া ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজাগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নে উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে দূগা পূজার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মন্ডপে মন্ডপে কারীগরগন নিপুন হাতে গনেশ, স্বরসতি, কার্তিক, অসুর, সিংহ, পেঁচা, ইদুর, হাঁস, ময়ুর, সাপ, লক্ষি, মহাদেব ও লক্ষি কটেইকে তৈরী করছেন। প্রতিমা তৈরী এবং প্রতিমায় রং তুলির আচর প্রায় শেষ। এখন মেষ মুহর্তে চলছে রংতুলির কাজ। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু এবং ২ অক্টোবর মহা দশমীর মধ্য দিয়ে এ বছর দুর্গা পুজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ বছর জেলার মধ্যে মির্জাপুর উপজেলায় সবচেয়ে বেশী ২৫৮ মন্ডপে শারদীয়া দুর্গা পুঁজা অনুষ্ঠিত হবে। এদিকে প্রতিমা তৈরীর কারীগরগন জানিয়েছেন নানা প্রতিকুলতার মধ্যে তাদের এই পেশা টিকিয়ে রাখতে হচ্ছে। যে মজুরী পাওয়া যাচ্ছে তাতে তাদের সংসার চালানো খুবই কষ্টকর।
অপর দিকে ২শ বছরের ঐতিহ্য শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার দৃষ্টি নন্দন পুজা মন্ডপ দেখতে অন্তবর্তী সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশী কুটনৈতিকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন কুমুদিনী কমপ্লেক্্র ও রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি পরিদর্শনে আসবেন বলে কুমুদিনী পরিবারের সদস্যগন জানিয়েছেন। এ জন্যনেওয় াহচ্ছে বাড়তি নিরাপত্তা। কুমুদিনী কমপ্লেক্্ের এবং আরপি সাহার গ্রামের বাড়ি মির্জাপুর সাহাপাড়া নানা সাজে সজ্জিত করা হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, প্রতিটি মন্ডপে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পুজা উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছে। পৌরসভা ও ১৪ ইউনিয়নের বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি-সম্পাদকসহ সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে।
উপজেলা নির্বাহ অফিসার এ ব্ িএম আরিফুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলা তথা বাংলাদেশের মধ্যে এ বছর সর্বোচ্চ ২৫৮ টি মন্ডপে পূঁজা অনুষ্ঠিত হচ্ছে মির্জাপুরে। এ জন্য টাঙ্গাইল জেরা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপারসহ উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।







