মির্জাপুরে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের খালপাড় এলাকায় জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে মো. ফালু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মির্জাপুর পৌরসভার এক নং ওয়ার্ডের পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা ইলিম উদ্দিনের ছেলে ফালু মিয়া দুপুরে জাল নিয়ে বাড়ির পাশে খালে মাছ শিকার করতে যান। জাল ফেলার জন্য তিনি পানিতে ডুব দিলে আর উঠে আসেনি। বিষয়টি আশপাশের লোকজন দেখে তার বাড়ির লোকজনকে ও মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। দিনভর চেষ্টার পরও ফায়ার সার্ভিস ও ডুবুরী দল তার সন্ধান করতে পারেনি।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেরায়েত হোসেন বলেন, বিষয়টি জানার পর পুলিশের সহায়তায় পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানতে ডুবে নিখোঁজ ব্যক্তি উদ্ধার হয়নি।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *