মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুরে শিক্ষার গুনগত মানোনয়ন, মাদক, আত্নহত্যার প্রবনতা ও বাল্যবিাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি প্রফেসর (অব.) মো. সাভিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ। বিদ্যালয় কতৃপক্ষ এ সেমিনারের আযোজন করেন।







