মির্জাপুরে পানিতে ডুবে নিখোঁজ ব্যাক্তির লাশ তিন দিন পর উদ্ধার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের খালপাড়া এলাকায় জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ মো. ফালু মিয়া (৫৫) লাশ তিন দিন পর উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পানিতে ভেসে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার হয়।
এলাকাবাসি জানিয়েছেন, মির্জাপুর পৌরসভার এক নং ওয়ার্ডের পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা ইলিম উদ্দিনের ছেলে ফালু মিয়া গত মঙ্গলবার সকালে জাল নিয়ে বাড়ির পাশে খালে মাছ শিকার করতে যান। পানিতে কচুরি পানা পরিষ্কার করার জন্য তিনি পানিতে ডুব দিলে আর উঠে আসেনি। বিষয়টি আশপাশের লোকজন দেখে তার পরিবারকে ও মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। তিন দিন চেষ্টার পরও ফায়ার সার্ভিস ও ডুবুরী দল তার সন্ধান করতে পারেনি। আজ বৃহস্পতিবার খালের পানিতে তার লাশ ভেসে উঠে। লাশ পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেন। শতশত লোক লাশ দেখার জন্য ভিড় জমিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, বিষয়টি জানার পর এলাকাবাসি ও পুলিশের সহায়তায় পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হয়। দুই দিনেও লাশ উদ্ধার করা সম্ভয় হয়নি। আজ বৃহস্পতিবার পানিতে লাশ ভেসে উঠেছে বলে তারা জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *