মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলানয়তনে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেরা সহকারী কমিশনার ভুমি মো. তারেক আজিজ, মির্জাপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, জামায়াতের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের সদস্য এবং গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এ বছর মির্জাপুর উপজেরায় ২৫৮ মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *