মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংরাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার শপথ অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোবারক হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো, ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন, বাংরাদেশ মানবাদিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. লাভলু সিদ্দিকী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর পৌর শাখার সভাপতি মো. শহিদুর রহমান শহীদ ও সাধারণ সম্পাদক মো. রেমন মিয়া। পরে অতিথি বৃন্দ নব গঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।







