মির্জাপুরে ২৬০ পুজা মন্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে সাবেক এমপির মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২৬০ পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও সনাতনীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও ১৩৫ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাইপাস এলাকায় মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাদের সিকদার, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ, সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামী শংকর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তারাপদ সরকার প্রমুখ বক্তৃতা করেন।মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্ডপে নির্বিগ্নে পূজা উদযাপনের জন্য সকল ধরনের সহযোগিতার আশ^াস দিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *