মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে ২৬০ পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও সনাতনীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাইপাস এলাকায় মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধূরী রুবেল, ডি এম শওকত আকবর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আযম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ, সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামী শংকর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তারাপদ সরকার প্রমুখ বক্তৃতা করেন। মতবিনিময় সভায় উপজেলার প্রতিটি পূজা মন্ডপে উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের উদ্যোগে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে নেতাকর্মীরা ঘোষনা দেন।







