মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচ দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোটর সাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে। মোটর সাইকেল শোভাযাত্রা মির্জাপুর উপজেলা সদরসহ ১৪ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখা ও এর সহযোগি সংগঠন এ মোটর সাইকেল শোভাযাত্রা সমাবেশের আয়োজন করে। সকালে মোটর সাইকেল শোভাযাত্রার পুর্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বংশাই রোডে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা প্রিন্সিপাল আব্দুল্লাহ তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারী মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম শাজাহান, মো. সানাউল ইসলাম, যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রনি ও উপজেলা পেশাজীব পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসলামইল হোসেন প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *