মির্জাপুরে ৩১ দফা দাবী বাস্তবায়নে বিএনপি নেতার লিফলেট বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল,
আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ও বিএনপির দেয়া রাষ্ট্রকাঠামো ৩১ দফা দাবী বাস্তাবায়নে ও শখারদীয়া দুর্গাপূজা উৎসব মুখর করতে লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব। আজ বৃহস্পতিবার দিন ব্যাপি তিনি মির্জাপুর উপজেলা সদরের পুরাতন বাস স্ট্রেশন, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, কলেজ রোড, কালিবাড়ি রোডসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন। এ সময় পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, সাবেক ছাত্র নেতা হামিদুর রহমান লাঠু, বিএনপি নেতা হাজী সোহরাব, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *