মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মনোন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শনন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। গতকাল বৃহস্পতিবার তিনি মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ ও পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়সভায় অংশ নেন। এরপর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভা শেষে তিনি প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং নদী ভাঙ্গনে ও আগুনে ক্ষতিগ্রস্থ্য অসহায়দের মাঝে ঢেউটিনসহ চেক বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল আদনান মুস্তাফিজ, এসিল্যান্ড তারেক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার এবং ওসি মুহাম্মদ রাসেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।







