মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আন্তঃউপজেলা ফুটবল ফাইনালে লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় ও সাঁতার প্রতিযোগিতায় বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় (বি এন বি উচ্চ বিদ্যালয়) উপজেরা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) শহীদ ভবনী প্রসাদ সাহা সরকারী কলেজ মাঠে ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় ট্রাইবেকারে লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় (৩-২) গোলে জনতা গল্লী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে সাঁতার প্রতিযোগিতায় ছোট, মধ্যম ও বড় দলে অংশ গ্রহণ করে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শনিবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ মাঠে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগন উপস্থিত ছিলেন।







