মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্ল্ক্্ের ও শহীদ দানবীর রণদা পসাদ সাহা (আরপি সাহার) বাড়ির পূজাম-প পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার, বিচারপতি, বাংলাদেশে নিযুক্ত কুটনৈতিকসহ ভিআইপিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীতে কুমুদিনী কমপ্লেক্্র পরিদর্শন ও মির্জাপুর গ্রামে পূজা মন্ডপ পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিনার প্রণয় কুমার ভার্মা, তার স্ত্রীমানো ভার্মা, বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন বিভাগের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, অজিদ সিনহা, বাংলাদেশে নিযুক্ত নেপালের এ্যাম্বাসিডর গ্যান সায়াম ভান্ডারি, বাংলাদেশে নিযুক্ত জাপান ডেভেলভম্যান (ডাব্লিউ এইচ ইই এল) এর চেয়ারম্যান শাহ আব্দুস সালমসহ টাঙ্গাইল জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।
অতিথিবৃন্দ কুমুদিনী কমপ্লেক্্র চত্ত্বরে পৌছালে উপজেলা প্রশাসন ও কুমুদিনী পরিবারের পক্ষ থেকে তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। অতিথিবৃন্দ কুমুদিনী হাসপাতালের মিউজিয়ামে আয়োজিত এক চা চক্রে মিলতি হন। এরপর দানবীর আরপি সাহার কুমুদিনী কমপ্লেক্্ের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড করেজ, কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী টেকনোলজি, ভারতেশ^রী হোমস পরিদর্শনের পর মির্জাপুর গ্রামে পানসি নৌকাযোগে লৌহজং নদী পাড় হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজাম-পে পরিদর্শনে যান। সন্ধার পর অতিথিবৃন্দ মন্ডপ প্রাঙ্গনে মির্জাপুর গ্রাম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ^রী হোমসের ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
ভারতীয় হাইকমিনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিক প্রশ্নে বলেন পূজামন্ডপ ও আরপি সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেকসহ্্র বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার মান ও নিয়ম শৃঙ্খলা দেখে ভু-য়সী প্রশংসা করেন এবং সব ধরনের সহায়তার আশ^াস দেন। তিনি আরও বরেন, ভারতীয় ভিসা সহজী করনের জন্য দুই দেমের মধ্যে কাজ চলছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড তারেক আজিজ, অফিসার ইচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, কুমুদিনী পরিবারের কর্নধার ও কুমুদিনী ওয়েলফোর ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর চেয়ারম্যান শ্রী রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, শ্রী মহাবীর পতি চন্দন, সম্পা সাহা, হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, পরিচালক অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা, এম এ হালিম, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা এবং ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী প্রমুখ।







