মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তর নতুন সাজে সজ্জিত হয়েছে। দীর্ঘ দিন মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর ছিল অবহেলিত। অবহেলিত উপজেলা পরিষদ চত্তরকে নতুন সাজে সজ্জিত করায় বিভিন্ন এলাকা থেকে সরকারি নাগরিক সেবা নিতে আসা লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেবা নিতে আসা লোকজন জানিয়েছেন উপজেলা পরিষদ চত্তর এখন বসার মত একটা সুন্দর পরিবেশ তৈরী হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্তরে গিয়ে দেখা গেছে সুন্দর একটি পরিবেশ।
জানা গেছে, রাজধানী ঢাকার অতি সন্নিকটের উপজেলা মির্জাপুর। এখানে পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও নাগরিক সুযোগ-সুবিধা সেই আগের যুগের। উপজেলা পরিষদ চত্তর এলাকা আরও বেহাল ও করুন অবস্থা। দুর দুরান্ত থেকে ২৯ টি সরকারী দপ্তরে নাগরিক সেবা নিতে আসা লোকজনের বসার মত কোন পরিবেশ ছিল না। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই সুষ্টি হতো জলাবদ্ধাতা। যুগযুগ ধরে এমন ভুতরে পরিবেশ সৃষ্টি হলেও সমস্যা সমাধানের জন্য কোন উদ্যোগ নেননি উপজেলা প্রশাসন এবং সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানগন।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার পরিবর্তনের সাথে সাথে উন্নয়নের ছোয়া পরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্তরে। প্রশাসনকে জনবান্ধব করতে ঢেলে সাজানোর জন্য প্রতিটি সরকারী দপ্তরকে গতিশীল করেছেন এই নির্বাহী কর্মকর্তা। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম যোগদানের পর উপজেলা পরিষদ চত্তরকে নতুন সাজে সজ্জিত করার জন্য কাজ শুরু করেন। উপজেলা পরিষদ চত্তরের সামনে পুকুরে চার পাশে বাঁধাই, বসার জন্য টাইলস দিয়ে শান বাঁধানো ঘাট নির্মান, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, বিভিন্ন প্রজাতির ফুলের চারা ও ফলের গাছ রোপন, বিশ্রামাগার নির্মান, খেলাধুলার জন্য চত্তর নির্মান, আই লাভ ইউ মির্জাপুর লেখা ফুয়ারা নির্মান, নিরাপত্তার জন্য চার দিকে সিসি ক্যামেরা স্থাপন, গাড়ি পার্কিং ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ একন চোখে পড়ার মত হয়েছে। সেবা নিতে আসা নাগরিকদের মধ্যে আলেয়া বেগম (৫৬), আব্দুল করিম মিয়া (৬৩), কলেজ ছাত্র সিয়াম (১৮) সহ একাধিক ব্যক্তি বলেন, মির্জাপুর উপজেলা পরিষদ চত্তর দীর্ঘ দিন একটি ভুতরে পরিবেশ ছিল। বর্তমান ইউএনও স্যারের প্রচেষ্টায় উপজেলা পরিষদ চত্তর এখন নানা সাজে সজ্জিত করা হয়েছে। সুন্দর একটি পরিবেশ দেখে আমরা মুগ্ধ ও খুঁশি হয়েছি।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক মির্জাপুরে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শনে এসে উপজেল পরিষদ চত্তরে উন্নয়ন মুলক কাজও আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। অল্প দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলারে উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরের সুন্দর পরিবেশ দেখে তাকেসহ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, সরকারের সামান্য একজন কর্মচারী হয়ে জনগনের সেবা করাই আমার মুল কাজ। সরকারী প্রতিটি দপ্তরে সাধারণ জনগন সেবা নিতে এসে যাতে কোন হয়রানীর শিকার না হন সে জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। প্রতিটি দপ্তরকে জনবান্ধর করার চেষ্টা করে যাচ্ছি। উপজেলা পরিষদ চত্তর দীর্ঘ দিন অবহেলিত ছিল। সরকারী দপ্তরের সকল কর্মকর্তাদের পরামর্শে ও সহযোগিতায় উপজেলা পরিষদ চত্তর সুন্দর একটি পরিবেশ তৈরীর চেষ্টা করছি। ভবিষ্যতে আরও কাজ করা হবে।







