মীর আনোয়ার হোসেন টুটুল
সবুজ বনায়ন গড়ে তোলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সহায়তায় টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করছে উপজেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব সিকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবুজ বনায়ন গড়ে তোলার লক্ষে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মির্জাপুর উপজেলা ছাত্রদল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। গত এক মাস ধরে পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সিদ্দিকী ও মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ছাত্রদলের সভাপতি মারুফ হাসানসহ ছাত্র দলের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও রাস্তাঘাটের পাশে বৃক্ষ রোপন করে যাচ্ছে। বৃক্ষ রোপন এই কর্মসুচীর সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠন এবং সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় কাঠ বাদাম, বটবৃক্ষ, বহেড়া, হরতকি, অর্জুন, পেয়ারা, জাম, কৃষ্ণচুড়া, সোনালুসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হচ্ছে। বৃক্ষ রোপনের এই কর্মসুচীকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া, সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রদলের নেতাদের বৃক্ষরোপন এই কর্মসুচী মহতী একটি উদ্যোগ। বৃক্ষরোপন করায় পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমনি সবুজ বনায়ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপন করতে পেরে খুঁশি।
এ ব্যাপারে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আমাদের নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুল লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে সারা দেশে সবুজ বনায়ন গড়ে তোলা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা অন্যতম। মির্জাপুর উপজেলা ছাত্রদল প্রতিটি শিক্ষা ্রপতিষ্ঠানে সবুজ বনায়নের লক্ষে বৃক্ষরোপন করে যাচ্ছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদরে সার্বিক সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।







