মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষানুরাগী ও সমাজ সেবক ডা. শাহিনুর রহমান খান শাওনের মাতা শাহানুর বেগম (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইয়াহি রাজিউন)। গতকাল বুধবার বিকেলে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারী হাসপাতালে মারা যান বলে তার পুত্র ডা. শাহিনুর রহমান খান শাওন জানিয়েছেন।
পারিবারিক সুত্র জানায়. শাহানুর বেগমের স্বামীর নাম মরহুম প্রকৌশলী মো. শামসুল আলম খান। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে। তার স্বামী ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডির) প্রকৌশলী। বেশ কিছু দিন ধরে তিনি কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভেগছিলেন। গত সোমবার ার শারীরিক অবস্থার অবনগি হলে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্তায় বুধবার বিকেলে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যাসহ নাতি-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার ভাবখন্ড এলাকায় নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের চায়া নেমে এসেছে।







