মীর আনোয়ার হোসেন টুটুল
ক্লাস বর্জন করে টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকরা একযোগে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। অনিদিষ্ট কালের জন্য স্কুল-কলেজ-মাদ্রাসায় কর্মবিরতি পালন হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা বিপাকে পরেছে এদিকে শিক্ষকদের যৌক্তিক দাবীর সঙ্গে রাস্তায় নেমে মানব বন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। আজ বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে ঘোষনা দিয়েছে আজ বুধবার শিক্ষা উপদেষ্টা ও অর্থমন্ত্রণালয়সহ সচিবগন দাবী মেনে নিয়ে প্রঙ্গাপন জারি না করলে আরও কঠোর কর্মসুচী দেওয়া হবে।
আজ বুধবার মির্জাপুর উপজেলার জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, জনতা গল্লী উচ্চ বিদ্যালয়, আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা, বানিয়ারা সিনিয়র দাখিল মাদ্রাসা, কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, গোড়াই উচ্চ বিদ্যালয়, বালিয়াজান উচ্চ বিদ্যালয়, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে দাবী আদায়ের লক্ষে শিক্ষক-কর্মচারীগন ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন।
এদিকে উপজেলার বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ, বালিয়াজান উচ্চ বিদ্যালয় এবং কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্সা ্রপতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে ক্ষব্দ শিক্ষক-কর্মচারীগন অভিযোগ করেন, যুগযুগ ধরে তারা বেতন ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দাবী আদায় ও আন্দোলনে গিয়ে আমাদের নিরীহ ও অসহায় শিক্ষকদের মারপিট করা হয়েছে। অভিযুক্তদের আজও বিচার হয়নি। এটা কখনো মেনে নেওয়া হবে না। প্রয়োজনে অভিযুক্ত পুলিশ সদস্যদের ছেলে মেয়েদের স্কুল-কলেজ থেকে টিসি দেওয়া হবে। ২০ ভাগ বাড়ি ভাড়া, ২০০০ হাজার টাকা চিকিৎসা ভাতা, শতভাগ বৈশাবি ও উৎসব ভাতা, স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয় করন ও সকল শিক্ষক-কর্মচারীর বদলীসহ বিভিন্ন দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলনা আব্দুল্লাহ তালুকদার বলেন বলেন, গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলন কারী শিক্ষকগন লং মার্চ করে সচিবালয়ে যাওয়ার পথে হাইকোর্ট এলাকায় পুলিশ ব্যারিকেট দিয়েছে। সচিবালয়ে ঢুকতে দেয়নি। মির্জাপুর উপজেলার প্রতিটি স্কুল-কলেজ-মাদ্রাসায় ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন হচ্ছে। দাবী পুরন না হওয়া পর্যন্ত মির্জাপুর উপজেলাসহ সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসাহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে কর্মবিরতিসহ আন্দোলন চলবে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক বলেন, সারা দেশের প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী যুগযুগ ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবী নিয়ে প্রহসন চলছে। ২০ ভাগ বাড়ি ভাড়া, ২০০০ হাজার টাকা চিকিৎসা ভাতা, শতভাগ বৈশাবি ও উৎসব ভাতা, বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয় করন ও সকল শিক্ষক-কর্মচারীর বদলীসহ বিভিন্ন দাবী পুরন করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবেন। আজ বুধবারের মধ্যে তাদের দাবী পুরন ও প্রঙ্গাপন জারি না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে আরও কঠোর কর্মসুচী দেওয়া হবে।







