মির্জাপুরে শিক্ষার গুণগত মানউন্নয়নে আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার গুনগত মান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হলে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি মো. ফরহাদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, ভাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান খান সাইদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম শামসুল আলম, সাংগঠনিক সম্পাদ ডি এম শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুল হক খোকন, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্চিনিয়ার ফারুক হোসেন সম্্রাট ও সাধারণ সম্পাদক আবুল হাসেম খান প্রমুখ।

 

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *