মীর আনোয়ার হোসেন টুটুল
এইচ এস সি পরীক্ষায় ইংরেজী মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৬ জন ক্যাডেটের গোল্ডেন প্লাসসহ শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে এই কলেজের ক্যাডেটরা। ভাল ফলাফল অর্জন করায় উচ্ছসিত শিক্ষক, অভিভাবক ও ক্যাডেটগন। ক্যাডেট ও কলেজ কতৃপক্ষের অক্লান্ত শ্রমের ফলে ইংরেজী মাধ্যমে ভাল ফলাফল অর্জন হওয়ায় মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল পিএসসিসহ কলেজ পরিচালন পর্ষদের সদস্যগন কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মির্জাপুর ক্যাডেট কলেজ সুত্র জানায়, চলতি বছর ২০২৫ সালে এই কলেজ থেকে ইংরেজী মাধ্যমে ৫৭ তম ব্যাচের ৪৬ জন ক্যাডেট এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৪ জন এবং মানবিক বিভাগ থেকে ০৪ জন। ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন গোল্ডেন প্লাসসহ ৪৬ জন ক্যাডেটই জিপিএ-৫ পেয়েছে।
মির্জাপুর ক্যাডেট কলেজের বাইস প্রিন্সিপাল এ টি এম মোয়াজ্জেম হোসেন ও এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, জি বলেন, সেবার ব্রত নিয়ে মনোরম পরিবেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট করেজ প্রতিষ্ঠিত। কঠোর নিয়ম-শৃঙ্খলা ও দক্ষ পরিচালনায় প্রতি বছর জে এস সি এবং এস এস সি পরীক্ষায়ও ভাল ফলাফল অর্জন করে আসছে এই কলেজের ক্যাডেটরা।
এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল বলেন, একজন ক্যাডেটকে দক্ষ ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে আমাদের মুল লক্ষ ও উদ্দেশ্য। মির্জাপুর ক্যাডেট কলেজের প্রতিটি সদস্য এই লক্ষ নিয়েই শিক্ষা দিয়ে থাকেন। চলতি বছর মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৬ জন ক্যাডেট গোল্ডেন প্লাসসহ শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে। আমরা এই ধারাহিকতা অক্ষুন্ন রাখতে চাই।







