মীর আনোয়ার হোসেন টুটুল
হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্য নিয়েআজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ হাত ধোয়া দিবস বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ চত্তরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. তারেক আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসরাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মো. সোহেল রানা প্রমুখ।







