মীর আনোয়ার হোসেন টুটুল
সেই যমজ দুই বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান এবারের এইচ এস সি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছে। মেধাবী যমজ এই দুই বোন বিসিএস পরীক্ষার মাধ্যমে নিজ যোগ্যতায় হতে চায় প্রশাসনের ক্যাডার) কর্মকর্তা। সেবা দিতে চায় দেশের মানুষকে। তাদের ধারাবাহিক সাফল্যে খুঁশি পরিবারসহ এলাকাবাসি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে তাদের বাড়ি। তার বাবা মো. কামরুজ্জামান খোখন একজন ব্যবসায়ী এবং মা মাহমুদা জামান গৃহিনী।
আজ বৃহস্পতিবার রুবাবা জামান ও রুবাইয়া জামানের পিতা কামরুজ্জামন এবং মা মাহমুদা জামান জানান, প্রাথমিক সমাপনী, জেএসসি ও এস এসসি পরীক্ষায় তারা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। তারা আরও জানান, তাদের যমজ এই দুই কন্যা শিশু বয়স থেকেই অত্যান্ত শান্ত ও মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অংগনেও তারা মেধার সাক্ষর বহন করে যাচ্ছে। ভবিস্যতে তারা বিসিএস পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মেধা দিয়ে প্রশাসনের (ক্যাডার) কর্মকর্তা চায়।
এ ব্যাপারে মেধাবী যমজ দুই বোন রুবাবা ও রুবাইয়া জানায়, তাদের এই সাফল্যের পিছনে রয়েছে আমার নানা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন সিদ্দিকী, নানী ঝরনা হোসেন সিদ্দিকী, আমার বাবা কামরুজ্জাম ও মা মাহমুদা জামান ও আার পরিবার। তারা প্রতিটা সময় আমাদের পিছনে সময় দিয়ে যাচ্ছেন। তাদরে অনুপ্রেরনায় আমাদের এই পর্যন্ত আসা। এছাড়া আমার স্কুল ও কলেজের শিক্ষকসহ সহপাঠীগন সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাদরে কাছে আমরা ঋণী। ভবিষ্যতে আরও ভাল ফলাপল করে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ পদ (ক্যাডার) কর্মকর্তা হয়ে দেশের কল্যানে কাজ করতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মেধাবী যমজ দুই বোন রুবাইয়া ও রুবাবা জামান আমাদের এলাকার জন্য গর্ব। তাদের মত সন্তান প্রতিটি ঘরে ঘরে প্রয়োজন।







