মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা দাবী বাস্তবায়ন এবং সামনে জাতীয় সংদ নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল বাজার, স্কুল-কলেজসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করে এই গণসংযোগ করেন। তিনি মির্জাপুর পৌরসভাসহ উপজেলার ১৪ ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিচতরণ করে ব্যাপক প্রচারনা ও গণসংযোগ করে যাচ্ছেন বলে উপজেলা বিএনপির ভাপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ জানিয়েছেন। আজ শুক্রবার গণসংযোগের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভাপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইর জেরা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, পৌর বিএনপির সাবেক সবাপতি মো. জুলহাস মিয়া, সাধারণ সম্পাদক এস এম মহসীন, বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সবাপতি মো. আজারুল ইসরাম আজাহার ও সাধারণ সম্পাদক মো. আবুর কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।







