মীর আনোয়ার হোসেন টুটুল
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকার পল্টনে আওয়ামী সন্ত্রাসী ও তার বাম দোসরদের দ্ধারা নির্মম হতাকান্ডে শহীদদের বিচারের দাবীতে টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্বে দেন টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার। বিশাল বিক্ষোভ মিছিলটি মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে বের হয়ে মির্জাপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্টেশনের উত্তর পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সমানে প্রতিবাদ সামবেশ করে। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা শাখার জামায়তে ইসলামীর আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ এবং সেক্রেটারী হাফেজ মাওলানা কাশেম মৃধাসহ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।







