মির্জাপুরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, একজন গ্রেপ্তার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সোহেল মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে তার অবস্থা খুবই আশংকা জনক। তার প্রতিপক্ষ এ হামলা চালিয়ে ও কুপিয়েছে বলে অভিযোগ করেন সোহেলের পরিবার। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করার পর অভিযুক্ত আসামীদের মধ্যে মোনায়েম হোসেন ফাহিমকে (২০) গ্রেপ্ততার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে, সোহেল মিয়া ও তার প্রতিবেশী মোনায়েম হোসেন গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার (২৭ অক্টোবর) বহুরিয়া গ্রামের নয়া মিয়ার ছেলে সোহানুর রহমান সোহেল তার দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন। এ সময় তাকে মামলার প্রধান আসামী একই গ্রামের শফিকুল ইসলাম ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশে মাথায় কুপিয়ে জখম করে। তখন তার ডাক-চিৎকারে তার ভাই শরীফ ও ভাতিজা মাসুদ এগিয়ে গেলে তাদের মারধর করলে তারাও আহত হন। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় সোহেলকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকগন তাকে কুমুদিনী হাসপাতালে রেফার করেন। কুমুদিনী হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেওয়া হয়। এ সময় আহতরাও প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ৯ জনকে আসামী করে মির্জাপুর থানায় মামলা হলে শফিকুল ইসলামের ছেলে মোনায়েম হোসেন ফাহিমকে গ্রেপ্তার করেছেন পুলিশ। পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার পর এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *