মির্জাপুরে শিশুদের প্রতিভা বিকাশে ১৫ স্কুল প্রাঙ্গনে প্লে গ্রাউন্ড স্থাপন

মীর আনোয়ার হোসেন টুটুল
বিশ^কে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে এই শ্লোগানে টাঙ্গাইলের উপজেলার প্রান্তীক জনগোষ্টির শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও প্রতিভা বিকাশে এবং স্কুল থেকে ঝরেপড়া বন্ধ করতে ১৫ স্কুল প্রাঙ্গনে একযোগে প্লেগ্রাউন্ড স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) টাঙ্গাইল প্রশাসক শরীফা হক এবং মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের নিদের্শে ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন ও ফলক উন্মোচন করে প্লেগ্রাউন্ড কার্যক্রমের উদ্ধোধন করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশার (ভুমি) পৌরসভার প্রশাসক তারেক আজিজ। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কহিনুর ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মোহাম্মদ নাছির উদ্দিনসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্লেগ্রাউন্ড উদ্ধোধনের পর জেলা প্রশাসক শরীফা হক ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, শিশুদের আনন্দের সাথে বিকশিত হবার সুযোগ দিলে ভবিষ্যতে তারা নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে একটি দক্ষ ও সক্ষম জনগোষ্টি হিসেবে তৈরী হতে হবে। এছাড়াও খেলাধূলা শিশুদের আতœবিশ^াসী, সৃজনশীল, টীম ওয়ার্ক, সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায় ও দৃঢ় মানসিকতাসম্পন্ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
এদিকে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) মো. সাহাব উদ্দিন ও মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে টাঙ্গাইল সদর, মির্জাুপর, দেলদুয়ার, নাগরপুর, বাসাইল, সখীপুর, কারিহাতি, ভুয়াপুর, ঘাটাইল, গোপালপুর, মধুপুর ও ধনবাড়ি উপজেলার ১৬০ বিদ্যালয় প্রাঙ্গনে একযোগে প্লেগ্রাউন্ড নির্মান হচ্ছে। জেলা প্রশাসকের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টাঙ্গাইলবাসি।
এদিকে শিক্ষক ও অভিভাবকগন জানিয়েছেন শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্ধুদ্ধ করতে প্রতিটি স্কুলে প্লেগ্রাউন্ড নিমর্মানের পাশাপাশি মানচিত্র সম্মলিত মুরাল নির্মান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধাবদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *