মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির মনোনয়ন পাওয়ায় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে গোড়াইল এলাকায় আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবনে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা জানানোর পর তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানউন্নয়নে ও ত্রয়োদশ মহান জাতীয় সংসদ উপলক্ষে এক মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. জুলহাস মিয়া, যুগ্ম সম্পাদক মো. আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জি এম দেওয়ান শফিকুল ইসলাম ফরিদসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







