মীর আনোয়ার হোসেন টুটুল
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে। আজ ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। আজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার গোড়াই এলাকায় প্রাণি সম্পদ দপ্তরের চত্তরে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্ধোধন করে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এ সময় এসিল্যান্ড তারেক আজিজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বাবু শুভাশিষ কর্মকার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসরাম প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে খামারীসহ কৃষক-কৃষাণীরা বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে স্টল বসিয়েছেন। অতিথিবৃন্দ উদ্ধোধনের পর স্টলগুলো ঘুরে দেখেন।







