টাঙ্গাইলে জেল হাজতে আওয়ামীলীগ নেতার মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে জেল হাজতে সুলতান মিয়া (৫০) নামে এক আওয়ামলিীগ নেতার মৃত্যু হয়েছে। তার পিতার নাম মো. আজমত আলী মিয়া। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের সৈয়দপুরপুর এলাকার হরিরপাড়া গ্রামে। তিনি ১০ নম্বর গোড়াই ইউনিয়ন ০৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ বৃহস্পতিবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, ২০২৪ সালের ২০ অক্টোবর মির্জাপুর থানায় একটি মারামারির মামলা হয়। মামলা নম্বর-১১। ঐ মামলায় সুলতান মিয়া এজাহার ভুক্ত আসামী ছিলেন। গত ২৬ অক্টোবর মির্জাপুর থানা পুলিশ সুলতান মিয়াকে গ্রেওফতার করে ২৭ অক্টোবর টাঙ্গাইল জেল হাজতে পাঠান। টাঙ্গাইল জেল হাজতে থাকা অবস্থায় সুলতান মিয়া শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। গতকাল বুধবার রাতে জেলহাজতে সুলতান মিয়ার বুকে ব্যথা হয়। বিষয়টি জেল কতৃপক্ষ জানার পর চিকিৎসার জন্য রাত ১১ টার দিকে হাসপাতালে নেন। ভোর রাতে তিনি মারা যান। সুলতান মিয়ার মৃত্যুর কথা মির্জাপুর থানা পুলিশের মাধ্যমে তার পরিবারকে জানানো হয়েছে। জেল হাজত থেকে তার লাশ আনার প্রক্রিয়া চলছে।
এদিকে সুলতান মিয়ার পরিবার অভিযোগ করেছেন, তাকে পুলিশ গ্রেফতারের পর শারীরিক ভাবে নির্যাতন করে। ফলে তিনি অসুস্থ্য ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের মাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের জেল সুপার মো. শহিদুল ইসলামের সঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০২৪ সালের ২০ অক্টোবর মির্জাপুর থানায় একটি মারামারির মামলা হয়। পুলিশ তাকে গ্রেফতার করে চলতি বছরের ২৭ অক্টোবর জেল হাজতে পাঠান। গতকাল গতকাল বুধবার রাত ১১ টার দিকে তিনি অসুস্থ্য হলে হাসপাতালে নেওয়া হয। পরে তিনি মারা যান। তিনি স্টোক জনিত কারনে মারা গেছেন চিকিৎসকগন তাদের জানিয়েছেন বলে উল্লেখ করেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *