মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নবাগত ইউএনও সুরাইয়া ইয়াসমিন যোগদান করেছেন। আজ সোমবার ৮ ডিসেম্বর দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানান, প্রথমে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সঙ্গে দেখা করেন। এরপর মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। নবাগত ইউএনও সুরাইয়া ইয়াসমিনকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক আজিজ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন ও প্রাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচিতি সভা ও মতবিনিময় করেন। এ সময় তিনি মির্জাপুরের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।







