মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় মেসার্স আিিবএল ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না পাওয়ায় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরসহ যৌথ বাহিনী। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা অফিসের কর্মকর্তাগন জানান, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে মেসার্স আইবিএল নামে ইটভাটায় মালিকপক্ষ অবৈধ ভাবে ইট প্রস্তুত করে আসছিল। আজ সোমবার পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল ও ঢাকা অফিসের কর্মকর্তাগন স্থানীয় প্রাসনের সহায়তায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মেসার্স আইবিএল ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। কর্মকর্তাগন বলেন, ঐ ইটভাটার বৈধ কোন কাগজপত্র না থাকায় ভেঙ্গে দেওয়া হয়েছে। তাদের এ অভিযান চলমান থাকবে বলে কর্মকর্তাগন জানিয়েছেন।
এ দিকে মেসার্স আইবিএল ইটভাটার মালিক ও বিএনপি নেতা মো. ইব্রাহিম মিয়া সাংবাদিকদের বলেন, তার ইটভাটার বৈধ কাগজপত্র রয়েছে। কর্মকর্তাগন অভিযানে এলে তিনি তাদের কাগজপত্র দেখান। কিন্ত তারা কোন কাগজপত না দেখেই অন্যায় ভাবে ইটভাটা ভেঙ্গে তার ব্যবসার ব্যাপক লোকসান করে দিয়েছেন। এলাকার একটি পরিবারের সঙ্গে তার এলাকার নানা বিষয় নিয়ে বিরোধ রয়েছে। ঐ চক্রটি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আতাত করে মিথ্যা অভিযোগ দিয়ে ইটভাটা ভেঙ্গে দিয়েছে। তিনি ন্যায় বিচার দাবী করেন।







