মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজজন করে। সকালে উপজেলা পরিষদ চত্তরে শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলের উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক আজিজ, মির্জাপুর থানার নবাগত ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি অফিসার মাহমুদা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কহিনুর ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নারী জয়িতাদের হাতে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *