মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারী জয়িতাকে সনদপত্রসহ সম্মননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় তাদের সম্মননা প্রদান করেন। জয়িতা নারীরা হলেন শিক্ষা ও চাকুরীতে ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামের সৈয়দা ফারজানা আক্তার কলি, সফল নারী জননী হিসেবে ফতেপুর ইউনিয়নের থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও মির্জাপুর বাজারের সৈয়দ টাওয়ারের বাসিন্দা সৌমিত্রী বিশ^াস, অর্থনৈতিক ভাবে সাফল্য নারী তেতুলিয়া গ্রামের নীলা বেগম, নির্যাতনে দুঃস্বপ্নে জীবন সংগ্রামে কড়াইল গ্রামের রনিয়া আক্তার এবং সমাজ উন্নয়নে ভাওড়া গ্রামের রুমি আক্তার।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলের উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক আজিজ, কৃষি অফিসার মাহমুদা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা প্রমুখ।







