মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আর রহমান হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান টাঙ্গাইল জেলা পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার মির্জাপুরের আবু হুরায়রা রাদিয়াল্লাহ্ তা’আলা আনহু হিফজ মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ পারা, ৫ পারা ও হুসনে সাউত তিন বিভাগে প্রতিযোগিরা অংশ নেয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে অত্র মাদরাসার হাফেজ ক্বারী মো. আহমদুল্লাহ ও হাফেজ মাওলানা মো. সেকান্দারের সার্বিক তত্ত্বাবধানে মির্জাপুর থানা মসজিদের খতিব ও ইমাম মো. ফরিদ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালিম আধুনিক হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. আল-আমিন। এসময় প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করেন, ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি আশরাফুজ্জামান। দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।







