মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ফিল্মি স্টাইলে ১০ লাখ টাকা দিনে দুপুরে ছিনতাই হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগি গতকাল বৃহস্পতিবার রাতে এ বিষয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের দায়ের করেছেন।
আজ শুক্রবার ভুক্তভোগি আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, গত বুধবার বিকেলে মির্জাপুর উপজেলা সদরের সাব-রেজিষ্টার অফিসে জমি বিক্রির বায়না সুত্রে পাওয়া ১০ লাখ টাকা একটি ব্যাগ ভর্তি করে মোটর সাইকেল যোগে ধেরুয়া উত্তরপাড়া গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ভাতিজা মিনহাজ ও আশরাফুল আলমও ছিল। তারা কিছু বুঝে উঠার আগেই দেওহাটা বাজারের পুর্ব পাশে বেঙ্গল এনএফকে টেক্্রটাইলস মিলস লি. এর পশ্চিম পাশে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তার পাশে পরে যান। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্যরা দৌড়ে এসে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন। আজ শুক্রবার পর্যন্ত ছিনতাই হওয়া টাকা পুলিশ উদ্ধার করতে পারেননি।
এ ব্যাপারে মির্জাপুর থানার নবাগত ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, টাকা ছিনতাই হওয়ার পর ভুক্তভোগি থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে কাজ করে পুলিশ টাকা উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে মাটে কাজ করছেন।







