মীর আনোয়ার হোসেন টুটুল
দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। চার দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় মির্জাপুর ক্যাডেট কলেজের ফজলুল হক হাউজ, নজরুল হাউজ ও সোহরাওয়ার্দী হাউজের কয়েক শতাধিক ক্যাডেট বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে ফজলুল হক হাউজ। এই প্রতিযোগিতায় ক্যাডেটদের শারীরিকসক্ষমতা, মানসিক দৃঢ়তা ও ক্রীড়া সূলভ মনোভাবের অনন্য প্রদর্শন ঘটে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল মোঃ আবু বকর সিদ্দিক খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সাবিরা সিদ্দিক বীথি এবং মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সলসহ কর্মকর্তাগন । অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটদের অভিভাবক ছাড়াও টাঙ্গাইল ও মির্জাপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হাউজ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে। এছাড়া ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফজলুল হক হাউস অভার অল শ্রেষ্ঠ হাউস হবার গৌরব অর্জন করেছে। সম্মানিত প্রধান অতিথি হাউস সমূহকে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোঃ আবু বকর সিদ্দিক খান বলেন, দেশ মাতৃকার প্রয়োজনে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ক্যাডেটদেরকে তিনি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা কেবল পদক অর্জনের মাধ্যম নয়, এটি চরিত্র, সহনশীলতা ও নেতৃত্ব গঠনের এক অনন্য শিক্ষা। সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্যাডেটদের মনোজ গতে স্থাপিত হচ্ছে দেশ প্রেমের বীজ। এ আয়োজন ভবিষ্যতে দেশ প্রেমিক, আত্মবিশ^াসী ও যোগ্য নাগরিক গঠনে সহায়ক হবে”। প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে অভিনন্দন জানান এবং সকল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
চার দিন ব্যাপী চলা বর্ণিল এ আয়োজনের উদ্বোধনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল, পিএসসি।







