মীর আনোয়ার হোসেন টুটুল
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে সাত জন এমপি প্রার্থী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানজ আক্তারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন অফিস আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার তিন জন এমপি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার (দাড়িপাল্লা), এনসিপির এমপি প্রার্থী খন্দকার মাসুদ পারভেজ (শাপলা কলি) এবং গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন (ট্রাক)। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত দলীয় এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বিএনপির দলীয় মনোয়ন বঞ্চিত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব (স্বতন্ত্র), বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ হায়দার খান (স্বতন্ত্র) এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফিরোজ হায়দার খানের ছোট ভাই মো. দিপু হায়দার খান (স্বতন্ত্র)।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানজ আক্তার বলেন আজ বুধবার বিকেল পর্যন্ত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাত জন প্রার্থী। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানিয়েছেন।







