মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রবিবার থেকে তিনটি পরীক্ষা কেন্দ্রে চার দিন ব্যাপি বৃত্তি পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বস্তির কথা জানিয়েছেন। মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এ বছর এক হাজার ২৪ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিনে উপস্থিত ৯৫২ জন। অনুপস্থিত রয়েছে ৭২ জন। মাদ্রাসার অধিনে দাখিল (জুনিয়র) পরীক্ষা দিচ্ছে ২১ জন। এবতেদায়ী মাদ্রাসার অধিনে জুনিয়র পরীক্ষা দিচ্ছে ৪৭ জন। প্রথম দিনে অনুপস্থিত রয়েছে দুই জন।
উপজেলা মাধ্যমিক অফিসার মো. জুলফিকার হায়দার জানিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় শান্তিপুর্ন ও সুষ্ঠু পরিবেশে তিনটি কেন্দ্রে জুনিয়র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়ামিন ও এসিল্যান্ড তারেক আজিজ জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণের লক্ষে প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *