মির্জাপুরে নেদারল্যান্ডের মৌমাছি বিশেষজ্ঞদের নিয়ে মৌচাষীদের উন্নত প্রশিক্ষণ

মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশের মৌচাষের পদ্ধতি আধুনিকায়ন এবং বৈশি^ক বাজারে মৌ পণ্যের মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে নেদারল্যান্ডের মৌমাছি বিশেষঞ্জদের নিয়ে মৌচাষীদের উন্নত প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বি-কিপার্স আ্যাসোসিয়েশন এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মির্জাপুর উপজেলার কুরনী এলাকায় মৌচাষীদের নিয়ে গতকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের মৌচাষের বর্তমান অবস্থা, বৈজ্ঞানিক পদ্ধতি, মধু আহরণ পদ্ধতি এবং বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিন ব্যাপি এই সেশনে আলোচনার পাশাপাশি মাঠ পর্যায়ে সরাসরি ম্যেবাক্্র পর্যবেক্ষণ ও মধু আহরণ প্রক্রিয়া প্রদর্মণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অফ আ্যাপ্লাইড সায়েন্সের ইউট্রেক্ট এর সিনিয়র লেকচারারার এবং মৌচাষ ও ব্যবসায় প্রশাসন বিশেষঞ্জ মিস্টার বার্ট ভস এম এ। মতবিনিময় সভায় মৌচাষী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা খানম, বাংলাদেশ বিকিপার্স এসোসিয়শেনের সাধারণ সম্পাদক এবাদুল্লাহ আফজাল ও মো. রিয়াজুল হাসান প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *