মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্ধোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামীম আল মামুন এবং মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা। সভায় বক্তরাগন টিভি সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিক দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের পেশাগত উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলের তোরা দিয়ে বরণসহ প্রজেক্টরের মাধ্যমে পরিচিতি উপস্থাপন করা হয়।







