মির্জাপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর পৌরসভার বাইপাস রোডের লাভলু মৃধার বাসার অডিটোরিয়ামে মতবিনিময় এ সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মতবিনিময় সবায় মির্জাপুর পৌরসভাসহ ১৪ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপি সভাপতি মো. হযরত আলী মিঞা, সহসভাপতি সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা মুক্তিযোদ্ধাকমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন সিকদার ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ উপস্থিত ছিলেন।







