মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্্ের (সরকারি হাসপাতালে) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্বার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্্র এবং বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন উপজেলা উপজেলা শাখা যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভার সাধারণ সম্পাদক এস এম মহসীন, জামুর্কি ইউনিয়ন বিএনপির সভাপতি ডি এ মতিন ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম মোক্তার প্রমুখ। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা করা।







