মির্জাপুরে রানাশাল কেন্দ্রীয় মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাৎসরিক ওয়াজ মাহফিলে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিগ ও নারী পুরুষ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা কামাল উদ্দিন সিহাব হাসেমী। মসজিদ কমিটির সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুর কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম ও মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান আতিক প্রমুখ। ওয়াজ মাহফিরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *