মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে আজ বুধবার টাঙ্গাইলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে প্রতীক বরাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক টাঙ্গাইলে আটটি নির্বাচনী এলাকায় আসন ভিত্তিক বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মসজিস, খেলাফত মসলিসসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক বরাদ্ধ প্রদান করেন। এরপর স্বতন্ত্র দলের ্রপার্থীদের লটারির মাধ্যমে প্রতীক তুলে দেন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক ছাড়াও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার তাজুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।







